Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ইবোলা মোকাবিলায় উগান্ডার পাশে থাকবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ইবোলা মোকাবিলায় উগান্ডার পাশে থাকবে চীন

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। তবে, প্রাদুর্ভাব মোকাবিলায় এগিয়ে এলো চীনা সরকারের একটি চিকিৎসক বিশেষজ্ঞ দল। তারা ইতোমধ্যে পৌঁছেছেন দেশটির রাজধানী কাম্পালায়। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, আফ্রিকায় সাম্প্রতিক ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলাকে গুরুত্বের সঙ্গে দেখছে চীন। এর আগে চীন দুটি চিকিৎসক বিশেষজ্ঞ দল কঙ্গোয় পাঠিয়েছিল।

তিনি আরও জানান, উগান্ডা সরকারের আমন্ত্রণে সম্প্রতি আরেকটি চীনা চিকিৎসক দল কাম্পালায় পৌঁছেছে। সেখানে তারা স্বাস্থ্য কর্তৃপক্ষ, চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি’ যৌথভাবে গঠিত ইবোলা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের সঙ্গে মতবিনিময় করেছে।

চীনা বিশেষজ্ঞরা স্থানীয়ভাবে ইবোলা মোকাবিলায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা, পরামর্শ ও নির্দেশনা প্রদান করছেন। ইবোলা প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে আফ্রিকার দেশগুলোর পাশে থাকবে বেইজিং, এমনটা জানান মুখপাত্র মাও নিং।

প্রতিবেদক- লুৎফর কবির

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.