আনহুইতে কাজ শুরু করেছে রোবট ট্রাফিক পুলিশ

আনহুইতে কাজ শুরু করেছে রোবট ট্রাফিক পুলিশ
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের আনহুই প্রদেশের উহু শহরের ব্যস্ত সড়কে শনিবার থেকে দায়িত্ব পালন শুরু করেছে ‘রোবট ট্রাফিক পুলিশ’। স্মার্ট রোবটটি মানব ট্রাফিক পুলিশের সঙ্গে সড়ক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিচ্ছে। উহু শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি পোশাক পরা, বুকে ট্রাফিক পুলিশের লোগো ও নম্বর সংবলিত রোবটটিকে দেখা যায় ট্রাফিক নির্দেশ দিতে। ছোট একটি চলমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রোবটটি নিজে নিজেই নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারে এবং প্ল্যাটফর্ম ঘুরিয়ে চারদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করে। রোবটটি মূলত চারটি ক্ষেত্রে প্রশিক্ষিত—ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি, মোড়ে যান চলাচল সমন্বয়, অনিয়মিত আচরণ শনাক্ত করে সতর্ক করা এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ। ট্রাফিক লাইট ও ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যস্ত সময়ে রোবটটি মানব পুলিশকে পুনরাবৃত্তিমূলক কাজে সহায়তা করতে পারে। ফয়সল/ঐশী তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.