জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: জীবনবিজ্ঞান ও বায়োমেডিসিন বিষয়ক আন্তর্জাতিক মানের নতুন বৈজ্ঞানিক সাময়িকী ‘ভিটা’ চলতি বসন্তে প্রকাশ করতে যাচ্ছে চীন। শনিবার এ তথ্য জানিয়েছে ওয়েস্টলেক ইউনিভার্সিটি।
জার্নালটি হায়ার এডুকেশন প্রেস ও ওয়েস্টলেক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে, লাইফ সায়েন্স ওপেন অ্যালায়েন্সের সহযোগিতায় প্রতিষ্ঠিত হচ্ছে।
লাতিন শব্দ ভিটা মানে জীবন। জার্নালটির সম্পাদক-ইন-চিফ লি তাংশেং বলেন, নামটি জীবনবিজ্ঞানভিত্তিক গবেষণার মূল ভাবনাকে তুলে ধরার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক একাডেমিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।
ভিটা প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। জার্নালটি আন্তর্জাতিক সিরিয়াল নম্বরও পেয়েছে। এর জন্য ইতোমধ্যে গঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন খ্যাতনামা বিজ্ঞানী নিয়ে একটি বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি।
প্রথম দফার মৌলিক গবেষণা প্রবন্ধগুলোর চূড়ান্ত পর্যালোচনা চলছে। এসব প্রবন্ধ ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনলাইনে প্রকাশিত হবে এবং একই বছরের জুনে মুদ্রিত সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ভিটা সম্পূর্ণ ওপেন-অ্যাকসেস মডেলে পরিচালিত হবে এবং লেখকদের কাছ থেকে কোনো প্রকাশনা বা ওপেন-অ্যাকসেস ফি নেওয়া হবে না।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
আন্তর্জাতিক মানের নতুন বিজ্ঞান জার্নাল প্রকাশ করতে যাচ্ছে চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.