জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে চলমান অস্থিরতার মধ্যে এখন পর্যন্ত সেখানে অবস্থানরত কোনো চীনা নাগরিক হতাহত হয়েছেন এমন তথ্য পায়নি চীন। সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি রোববার জানিয়েছে, গত দুই সপ্তাহে চলমান বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১১১ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের বাইরে অবস্থানরত মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, বিক্ষোভে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মাও নিং বলেন, আমরা ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও জানান, ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে তারা ইরানে অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কনস্যুলার সুরক্ষা হটলাইনে ফোন করতে পারেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি
ইরানে চীনা নাগরিক হতাহতের খবর নেই: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.