এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের রুইলি শহরে উদযাপিত হয়েছে পানি ছিটানো উৎসব। রোববার এ উপলক্ষে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। প্রায় ২০ হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা শহরের একটি কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়ে আনন্দঘন উদযাপনে অংশ নেন।
হাতে বালতি, পানির ব্যাগ ও ওয়াটার গান নিয়ে অংশগ্রহণকারীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেন। এই প্রাণবন্ত আচারটি সুখ, সমৃদ্ধি এবং নতুন বছরের শুভকামনার প্রতীক হিসেবে পালিত হয়।
ত্যহোং তাই ও চিংপো স্বায়ত্তশাসিত প্রিফেকচারের তাই ও ত্য’আং জনগোষ্ঠীর জন্য এই উৎসবটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এই উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক রুইলিতে ভিড় করেন।
এবারও ব্যতিক্রম হয়নি। উৎসবকে ঘিরে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের পর্যটন খাতে উল্লেখযোগ্য রাজস্ব প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
সূত্র: সিএমজি