২০১৯-২০ অর্থবছরে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রক্রিয়া ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত চলবে।
উপবৃত্তির আবেদন ফরম (ফরম ১ ও ২) ইতোমধ্যে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০১৯-২০২০ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধি, প্রতিবন্ধি (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত), অটিস্টিক, উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠি), উপবৃত্তির টাকার পেতে আবেদনের জন্য আবেদন ফরম প্রকাশ করা হয়েছে। আবেদন ফরম পূরণ করে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে।
এই সংক্রান্ত চিঠি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উপবৃত্তির আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদেরকে দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। তথ্য ফরম পূরণ করার পর আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন ফরম (পূরণকৃত) পাঠাতে হবে।
ফরম-১ পূরণ করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ও ফরম-২ পূরণ করে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করতে হবে।
উপবৃত্তির আবেদন ফরম / উপবৃত্তির আবেদন পত্র : https://edudaily24.com/wp-content/uploads/upo-britti-form-scholarship-school-bd.pdf
উপবৃত্তির আবেদন ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.