জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: 'এক-চীন নীতি' একটি সর্বজনীন ঐকমত্য। একইসঙ্গে এটি চীন-আফ্রিকা সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই মন্তব্য করেন।
চীন-আফ্রিকান ইউনিয়ন (এইউ) কৌশলগত সংলাপের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে চীনের তাইওয়ান সংক্রান্ত তথ্যের বিষয়ে তাইওয়ান কর্তৃপক্ষ আপত্তি জানালে, ওই পরিপ্রেক্ষিতেই মাও নিং এই প্রতিক্রিয়া জানান।
মাও নিং বলেন, "এক-চীন নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সর্বজনীন ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ভিত্তি। ২০২৪ সালে বেইজিংয়ে অনুষ্ঠেয় চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে 'বেইজিং ঘোষণা' গৃহীত হয়েছে। সেখানে অংশগ্রহণকারী আফ্রিকান দেশগুলো এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন এক-চীন নীতির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।"
তিনি আরও বলেন, ’তারা পুনরায় নিশ্চিত করেছে, বিশ্বে কেবল একটিই চীন আছে, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। জাতীয় পুন একত্রীকরণের জন্য চীন সরকারের সমস্ত প্রচেষ্টাকে তারা দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে।‘
মুখপাত্র মাও নিং আরও উল্লেখ করেন, ‘মাত্র কয়েকদিন আগে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ এক সাক্ষাৎকারে বলেছেন যে, এক-চীন নীতির প্রশ্নে আফ্রিকান ইউনিয়ন সব সময় চীনের পাশে থাকবে। আমরা তাইওয়ান কর্তৃপক্ষকে বাস্তবতা স্বীকার করার এবং তাদের এই মানহানিকর ও অপটু রাজনৈতিক নাটক বন্ধ করার আহ্বান জানাই।‘
রাসেল/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
এক-চীন নীতির প্রশ্নে আফ্রিকান ইউনিয়ন সব সময় চীনের পাশে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.