Sunday, April 12, 2026
Live

১০ হাজার পদে পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সারাদেশে ১০ হাজার জনকে নিয়োগের সার্কুলার প্রকাশ

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সারাদেশে ১০ হাজার পদে নিয়োগ দেওয়া হবে
পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: সারাদেশে ১০ হাজার পদে নিয়োগ দেওয়া হবে

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

 

এক নজরে কনস্টেবল নিয়োগ ২০২৬

পদের নাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যা ১০,০০০টি পদ
অনলাইনে আবেদন শুরু ৫ মার্চ ২০২৬ (সকাল ১০টা)
আবেদন শেষ ৩১ মার্চ ২০২৬ (রাত ১১:৫৯টা)

 

১. শূন্য পদের বিবরণ

জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

২. যোগ্যতা

২.১ বয়স

  • ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

  • মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রচলিত কোটা অনুযায়ী বয়স শিথিলযোগ্য।

২.২ শিক্ষাগত যোগ্যতা

  • এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ২.৫)।

২.৩ জাতীয়তা

  • বাংলাদেশের স্থায়ী নাগরিক।

২.৪ বৈবাহিক অবস্থা

  • অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা প্রযোজ্য নয়)।

২.৫ শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:

  • উচ্চতা:

    • মেধা কোটা: ৫’-৬’’

    • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ৫’-৪’’

  • বুকের মাপ:

    • স্বাভাবিক: ৩১’’

    • সম্প্রসারিত: ৩৩’’ (কোটা অনুযায়ী শিথিলযোগ্য)

নারী প্রার্থী:

  • উচ্চতা:

    • মেধা কোটা: ৫’-৪’’

    • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ৫’-২’’

দৃষ্টিশক্তি: বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুমোদিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।

 

৩. আবেদন পদ্ধতি

প্রথম ধাপ: অনলাইন আবেদন

  • ওয়েবসাইট: http://police.teletalk.com.bd

  • নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে।

  • ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে।

  • ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ৪৫/- টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

  • আবেদন সাবমিটের আগে তথ্য যাচাই করে নিশ্চিত হতে হবে।

  • আবেদনপত্রের রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে।

 

দ্বিতীয় ধাপ: ফি প্রদান (এসএমএস পদ্ধতি)

১ম SMS:
TRC <space> User ID পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

২য় SMS:
TRC <space> YES <space> PIN পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফি পরিশোধ সফল হলে User ID ও Password প্রদান করা হবে।

হেল্পলাইন

User ID বা PIN পুনরুদ্ধারের জন্য নির্ধারিত ফরম্যাটে ১৬২২২ নম্বরে SMS করতে হবে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে কল করা যাবে।

 

৪. নির্বাচন প্রক্রিয়া

১. প্রিলিমিনারি স্ক্রিনিং – প্রাথমিক বাছাই।
২. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই।
৩. Physical Endurance Test (PET) – দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং।
৪. লিখিত পরীক্ষা – বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান (৪৫ নম্বর)।

  • লিখিত পরীক্ষার ফি: ৫৬/- টাকা।
    ৫. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।
    ৬. স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন।
    ৭. চূড়ান্ত প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

 

৫. প্রয়োজনীয় কাগজপত্র

  • PET Admit Card (২ কপি)

  • শিক্ষাগত সনদপত্র (মূল কপি)

  • চারিত্রিক সনদ

  • নাগরিকত্ব সনদ

  • অভিভাবকের সম্মতিপত্র

  • জাতীয় পরিচয়পত্র

  • ৩ কপি সত্যায়িত ছবি

  • প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত প্রমাণপত্র

  • চাকরিজীবীদের জন্য কর্তৃপক্ষের অনুমতিপত্র

 

৬. প্রশিক্ষণ

  • ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ।

  • বিনামূল্যে থাকা-খাওয়া, পোশাক ও চিকিৎসা সুবিধা।

  • প্রশিক্ষণ ভাতা প্রাপ্য।

 

৭. নিয়োগ ও সুবিধাদি

  • জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেড (৯,০০০–২১,৮০০ টাকা)।

  • ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা।

  • পদোন্নতি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

  • শিক্ষানবিশকাল ২ বছর (সন্তোষজনক হলে স্থায়ী নিয়োগ)।

 

৮. গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • কোনো প্রকার আর্থিক লেনদেন করলে নিয়োগ বাতিল হবে।

  • মিথ্যা/ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পূর্বে কোনো বাহিনী বা সরকারি চাকরি হতে বহিষ্কৃত প্রার্থীরা অযোগ্য।

  • কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা পরিবর্তন বা আবেদন বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।

 

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ (সার্কুলার)

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

সতর্কীকরণ:
টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।


পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (pdf) পুলিশের অফিসিয়াল লিংকে পাওয়া যাবে: https://www.police.gov.bd/storage/upload/announcement/KB0xEsFgliZkVIn7VdmkobI7jL1DpgUvKktor3RG.pdf

Rate This Article

5.0
out of 5
★★★★★
1 rating
5 stars
1
4 stars
0
3 stars
0
2 stars
0
1 stars
0

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.