কম্পিউটিং শক্তিতে বড় অগ্রগতি চীনের ডিজিটাল ভ্যালি কুইচৌতে

কম্পিউটিং শক্তিতে বড় অগ্রগতি চীনের ডিজিটাল ভ্যালি কুইচৌতে
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ‘ডিজিটাল ভ্যালি’ খ্যাত কুইচৌ প্রদেশে গতবছর কম্পিউটিং শক্তিতে বড় অগ্রগতি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাদেশিক ২০২৬ ডেটা ওয়ার্ক কনফারেন্সে জানানো হয়, গত বছর কুইচৌয়ের কম্পিউটিং ক্ষমতা ১৫০ এক্সাফ্লপস ছাড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় তিন গুণ। এর মধ্যে ৯০ শতাংশেরও বেশি এসেছে ইন্টেলিজেন্ট বা এআই কম্পিউটিং থেকে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কুইচৌতে ইতোমধ্যে ৫০টি ডেটা সেন্টার আছে। পাশাপাশি এখানে একটি জাতীয় কম্পিউটিং নেটওয়ার্ক নোড গড়ে উঠেছে, যেখানে ৪৮টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। সরকারি তথ্যমতে, ২০২৫ সালে কম্পিউটিং অবকাঠামো খাতে স্থায়ী সম্পদ বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ২২ বিলিয়ন ইউয়ান। ২০২৬ সালে প্রদেশটি কম্পিউটিং ক্ষমতা বাড়িয়ে ১৯০ এক্সাফ্লপসে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। উল্লেখ্য, এক্সাফ্লপস হলো কম্পিউটিং পারফরম্যান্স মাপার একক, যেখানে ১ এক্সাফ্লপস মানে প্রতি সেকেন্ডে এক কুইন্টিলিয়ন (১০^১৮) ফ্লোটিং-পয়েন্ট অপারেশন সম্পাদনের সক্ষমতা। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.