চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদপ্তরের সতর্কতা

চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদপ্তরের সতর্কতা

চাকরি প্রার্থীদের জন্য খাদ্য অধিদপ্তরের সতর্কতা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগের ব্যাপারে কোনো দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সবাই অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

 

 

 

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়,
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খাদ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রয়েছে। পাশাপাশি নিয়োগ বিধি আনুযায়ী বিভিন্ন সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপে দালাল বা প্রতারক শ্রেণি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফরের নিয়োগ সংক্রান্ত কাজে জড়িত কর্মকর্তাদের সঙ্গে পরিচয় আছে বা যোগসাজশ স্থাপন করে দিবেন - এমন প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের নিকট হতে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করে থাকতে পারে।

 

 

 

 

 

খাদ্য অধিদফতরের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতপূর্বক চলমান আছে।

 

 

 



বিজ্ঞপ্তিতে প্রার্থী ও কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়, খাদ্য অধিদফরাধীন নন-গেজেটেড কর্মচারী নিয়োগের বিষয়ে কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অত্র বিজ্ঞপ্তির ব্যত্যয় করে কোনো ব্যক্তি দালাল বা প্রতারক চক্রের সাথে নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিংবা প্রতারণা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হলো।

 

 

 

 

 

খাদ্য অধিদফরের কোন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক কর্মকাণ্ড/আর্থিক অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

 

 

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.