চীনা নববর্ষে প্রথম ১৫ দিনে ৩৫০ কোটির বেশি ভ্রমণ

চীনা নববর্ষে প্রথম ১৫ দিনে ৩৫০ কোটির বেশি ভ্রমণ
ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বসন্ত উৎসবের শুরুতেই প্রথম ১৫ দিনেই যাত্রী চলাচলের সংখ্যা ৩৫০ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার সারা দেশে প্রায় ২২ কোটি আন্তঃআঞ্চলিক যাত্রী চলাচলের সম্ভাবনা রয়েছে। এই সংখ্যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেশি। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির অফিশিয়াল টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘১২৩০৬’-এর মাধ্যমে ২৫ কোটি ৭০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগামী বৃহস্পতিবার রেলওয়ে ৭১ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার জন্য বাড়তি ৩০১টি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল খাতেও প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। আজ সোমবার প্রায় ১৯ লাখ ৩০ হাজার যাত্রী বিমানে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। পুরো মৌসুমজুড়ে দৈনিক গড়ে ২৩ লাখ ৩৯ হাজার যাত্রী আকাশপথে যাতায়াত করছেন। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আজ মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ হতে পারে, যা আগের দিনগুলোর তুলনায় কিছুটা কম। যাত্রীদের যাতায়াত সহজ করতে এবং ‘লাস্ট মাইল’ কানেক্টিভিটি বা গন্তব্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে স্থানীয় সরকার ও রেলস্টেশনগুলো সমন্বিতভাবে কাজ করছে। অনেক এলাকায় গণপরিবহনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতিও এখন পর্যন্ত ভ্রমণের অনুকূলে রয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.