এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী চানচিয়াং-এ পাঁচ দিনের সৌজন্য সফরে পৌঁছেছে রাশিয়ার একটি নৌবহর।
বুধবার সকালে রাশিয়ার দুটি ফ্রিগেট ও একটি মাঝারি আকারের রসদবাহী জাহাজ নিয়ে গঠিত নৌবহরটি কুয়াংতোং প্রদেশের একটি সামরিক বন্দরে নোঙর করে। এ সময় চীনের পক্ষ থেকে তাদের জন্য স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হয়।
সফরকালে চীন ও রুশ নৌসেনারা একে অপরের জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা বিভিন্ন আনুষ্ঠানিক সংবর্ধনা, পেশাগত বিনিময় কার্যক্রম এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন।
সফরে আসা জাহাজগুলো রুশ প্রশান্ত বহরের অন্তর্ভুক্ত। এর আগে এগুলো দুই দেশের নৌবাহিনীর যৌথ সহযোগিতা ও বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছে। এই সফর দুই দেশের নৌবাহিনীর নিয়মিত বন্ধুত্বপূর্ণ বিনিময়ের অংশ।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: সিনহুয়া