Wednesday, April 15, 2026
Live

বিশ্বশান্তি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের আরও জোরালো ভূমিকা চায় চীন

বিশ্বশান্তি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের আরও জোরালো ভূমিকা চায় চীন

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের অস্থির পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘের সহযোগিতা বিষয়ক এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

ফু ছোং তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, চীন জাতিসংঘ ও ইইউ-এর মধ্যে সহযোগিতাকে সমর্থন করে। একইসাথে, ইইউ যেন আরও স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি ও উন্নয়নে গতিশীল ভূমিকা পালন করে, চীন সেই প্রত্যাশা রাখে।

তিনি সতর্ক করে বলেন যে, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক শৃঙ্খলা মারাত্মক চাপের মুখে রয়েছে। মানবজাতির শান্তি ও উন্নয়নের পথ আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

ফু ছোং আরও বলেন, ন্যায়বিচার ও ন্যায্যতা না থাকলে ক্ষমতার রাজনীতি জেঁকে বসবে এবং 'জঙ্গল আইন' জয়ী হবে। আমাদের অবশ্যই জাতিসংঘের সনদের মূলনীতি বজায় রাখতে হবে এবং সব ধরণের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাতে হবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.