Tuesday, April 14, 2026
Live

চীনের জাহাজ নির্মাণ শিল্পে গতি

চীনের জাহাজ নির্মাণ শিল্পে গতি

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি চীনের জাহাজ নির্মাণ খাত একের পর এক বড় সাফল্য অর্জন করছে। উন্নতমানের জাহাজ সরবরাহের ধারাবাহিকতার ফলে শিল্পটি আরও গতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বমানের শিল্প ক্লাস্টারে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।

সম্প্রতি একটি ৩ লাখ ১৯ হাজার-টনের অতি-বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ (ইউএলসিসি) বেলজিয়ামের এক জাহাজ মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

জাহাজটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের অধীনস্থ ছিংতাও বেইহাই শিপবিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি কোং লিমিটেড (বিএসআইসি)। নির্মাতাদের প্রত্যাশা, জাহাজটি ভবিষ্যতে তার সম্পূর্ণ যাত্রাপথে প্রায় শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করতে সক্ষম হবে।

এদিকে, চীনের নকশায় একটি ১ লাখ ৮০ হাজার ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহন ক্ষমতাসম্পন্ন জাহাজের নির্মাণ পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানথোংয়ে সরবরাহের মানদণ্ড পূরণ করে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, নানথোংয়ে চীন বিশ্বের বৃহত্তম পাইল-ড্রাইভিং জাহাজ সরবরাহ করেছে। বৃহৎ ক্রস-সি ব্রিজ ও অফশোর ইঞ্জিনিয়ারিং প্রকল্পের জন্য এই জাহাজটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম সহায়তা প্রদান করবে।

চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজটির দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এতে ১৫৬-মিটার ডেরিক সংযোজিত রয়েছে, যা সাত মিটার ব্যাস এবং ৭০০ টন ওজনের পাইল স্থাপন করতে সক্ষম।

একজন শিল্প পর্যবেক্ষক মন্তব্য করেছেন যে, চীনে অত্যাধুনিক সরঞ্জামের এই ধারাবাহিক সরবরাহ একটি বিশ্বমানের শিল্প ক্লাস্টার গঠনে গতি আনছে।

সূত্র: সিএমজি

China's shipbuilding gains pace with more high-end vessel deliveries

China's shipbuilding sector has reported a string of major breakthroughs in recent days, fueling momentum as high-end vessel deliveries accelerate its shift toward a world-class industrial cluster.

A 319,000-ton ammonia-ready ultra-large crude carrier (ULCC) has been delivered to a Belgian shipowner. China State Shipbuilding Corporation (CSSC)'s Qingdao Beihai Shipbuilding Heavy Industry Co., Ltd. (BSIC) developed the vessel, which is expected to enable near-zero carbon emissions across its full voyage in the future.

Meanwhile, a 180,000-cubic-meter liquefied natural gas (LNG) carrier, independently designed and built in China, has been completed in Nantong, east China's Jiangsu Province, meeting delivery standards.

Built by China Merchants Industry (CMI) Haimen Base, the vessel adopts a dual-fuel low-speed propulsion system, with a low evaporation rate and strong environmental performance, marking a major breakthrough for China's shipbuilders in the construction of large clean-energy vessels.

In addition, China has delivered the world's largest pile-driving vessel in Nantong, providing key equipment support for large cross-sea bridges and offshore engineering projects.

The self-developed vessel measures about 130 meters in length and 40 meters in width, and is equipped with a 156-meter derrick capable of installing piles up to seven meters in diameter and weighing 700 tonnes, with centimeter-level positioning accuracy, making it the most powerful pile-driving vessel of its kind.

This steady rollout of high-end equipment in China is accelerating the formation of a world-class industrial cluster, an industry observer commented.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.