এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক : চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং বলেছেন,চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য প্রদর্শনী এখন হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর ইভেন্টে পরিণত হয়েছে এবং এটি বিশ্বের সঙ্গে চীনের বাজারের সুযোগ ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সোমবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে অনুষ্ঠিত ষষ্ঠ সিআইসিপিই-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, চীন অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাতের উন্নয়ন, উচ্চমানের প্রবৃদ্ধি অর্জন এবং আরও উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এসব উদ্যোগের মাধ্যমে বাজারের সম্ভাবনা ও ভোক্তা চাহিদা আরও জোরদার হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন গতি ও স্থিতিশীলতা যোগ করবে।
উপপ্রধানমন্ত্রী বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে সিআইসিপিই-এর মতো প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান এবং চীনের বাজারে আরও সক্রিয়ভাবে যুক্ত হয়ে উন্নয়নের সুযোগ গ্রহণের জন্য উৎসাহিত করেন।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি