এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ চীন সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন তিনি।
তিন দিনের এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।
চীন দীর্ঘদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে, ইউএই মধ্যপ্রাচ্য অঞ্চলে হচ্ছে চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
সূত্র: সিএমজি