এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ডলারের বিপরীতে কিছুটা কমেছে চীনা মুদ্রা ইউয়ানের মান। সোমবার মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ৩ পিপ কমে ৬.৮৬৫৭ এ দাঁড়িয়েছে। চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।
চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ মার্কেটে, প্রতি দিন ইউয়ানের মান কেন্দ্রীয় সমতা হার থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠা নামা করতে পারে।
মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার মূলত অভ্যন্তরীণ ব্যাংক বাজার খোলার আগে বাজার পরিচালনাকারীদের দেওয়া দরের গড়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
সূত্র: সিএমজি