দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব, অধিকার এবং স্বার্থ ক্ষুণ্ণ করে ফিলিপাইনের এমন যেকোনো পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, দক্ষিণ চীন সাগরে নিজেদের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় চীন প্রয়োজনীয় ও দৃঢ় ব্যবস্থা গ্রহণ করবে।
ফিলিপাইন কর্তৃক চীনের 'নানশা ছুনতাও' দ্বীপপুঞ্জের অবৈধ নামকরণের প্রতিক্রিয়ায় মাও নিং এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, নানশা ছুনতাও এবং এর সংলগ্ন জলসীমার ওপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে।
সংবাদ সম্মেলনে মুখপাত্র ফিলিপাইনের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ফিলিপাইন তাদের নিজস্ব আঞ্চলিক সীমার বাইরে গিয়ে অবৈধভাবে তথাকথিত 'কালায়ন আইল্যান্ড গ্রুপ' নির্ধারণ করেছে।
তিনি বলেন, ফিলিপাইনের এই ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের সনদ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের লক্ষ্য ও নীতিমালার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন।
সূত্র: সিএমজি