দুপুরে শপথ নিলেন বাংলাদেশের জামায়াতের সংসদ সদস্যরা

দুপুরে শপথ নিলেন বাংলাদেশের জামায়াতের সংসদ সদস্যরা
ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নির্বাচিতরাও কোনো শপথ নেবেন না। তবে তিনি এ-ও জানান, দুপুর ১২টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। দুপুরে সেই নির্ধারিত সময়েই সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হয়ে শপথ নেন জামায়াতের এমপিরা। নাহার/জেনিফার

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.