Tuesday, April 14, 2026
Live

দুর্যোগ মোকাবিলায় আগাম সর্তকতার প্রযুক্তি বিশ্বের সঙ্গে ভাগ করছে চীন

দুর্যোগ মোকাবিলায় আগাম সর্তকতার প্রযুক্তি বিশ্বের সঙ্গে ভাগ করছে চীন
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ব্যবস্থা আরও কার্যকর করতে নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে চীন। জাতিসংঘের ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ উদ্যোগে অবদান রাখতে প্রযুক্তি, সক্ষমতা উন্নয়ন এবং ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা বিশ্বজুড়ে চীন ভাগ করে দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। ২০২৫ সালে চীন আগাম সতর্কতার ধারণাকে বাস্তবে রূপ দেয়। মার্চে বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন, জুলাইয়ে নিজস্ব ‘মাচু' আগাম সতর্কতা ব্যবস্থা চালু হয়। অক্টোবরে নগরভিত্তিক প্রয়োগে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে এই উদ্যোগ আরও গতি পায়। চীনা আবহাওয়া প্রশাসন জানায়, মাচু একটি সমন্বিত সমাধান, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যগত দুর্যোগ মোকাবিলার জ্ঞান যুক্ত হয়েছে। ইতোমধ্যে চীনে এই ব্যবস্থা প্রাণ রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২ সালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঘোষিত ‘আর্লি ওয়ার্নিংস ফর অল’ উদ্যোগের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে পৃথিবীর প্রতিটি মানুষকে ঝুঁকিপূর্ণ আবহাওয়া, পানি ও জলবায়ুজনিত দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়া। অক্টোবরে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব আবহাওয়া কংগ্রেসে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘মাচু’ ব্যবস্থা উপস্থাপন করে। বিশ্ব আবহাওয়া সংস্থা ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও পূর্বাভাস, সতর্কতা প্রচার এবং প্রতিক্রিয়া সক্ষমতা—এই চার স্তম্ভে চীনের অবদানকে প্রশংসা করে। পরে একাধিক দেশ মাচু ব্যবস্থার যৌথ উন্নয়ন ও ব্যবহারে আগ্রহ জানায়। ফয়সল/রাসেল তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.