এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের নানচিং শহর এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মধ্যে নতুন সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। শনিবার এই রুটের উদ্বোধনী ফ্লাইট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
নানচিং লুখৌ আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটকে ‘ওয়াটার স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়, যা বেসামরিক বিমান চলাচলে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি ঐতিহ্য।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই নতুন রুটটি পরিচালনা করছে সিয়ামেন এয়ারলাইন্স। প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার একটি করে ফ্লাইট পরিচালিত হবে।
এই রুট চালুর ফলে নানচিং থেকে জাকার্তা ভ্রমণে সময় কমে প্রায় ছয় ঘণ্টা ত্রিশ মিনিটে নেমে এসেছে, যা দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি