Sunday, November 15, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

ফ্রি ফায়ার-পাবজি গেম নিষিদ্ধ হচ্ছে না!

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
ফ্রি ফায়ার-পাবজি গেম নিষিদ্ধ হচ্ছে না!

দেশে এখনই ফ্রি ফায়ার-পাবজি গেম নিষিদ্ধ হচ্ছে না! শনিবার (২৯ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে ফ্রি ফায়ার, পাবজিসহ কোনো গেমই বন্ধের নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। এ বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

গেম বন্ধের ব্যাপারে তিনি আরো বলেন, “আমাদের ক্ষমতা দিয়ে যদি কোনো অ্যাপকে বন্ধও করা গেলেও ভিপিএন কিন্তু বন্ধ করা যাবে না। ফলে যে খেলার, সে (ভিপিএন ব্যবহার করে) খেলবেই!” 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রি ফায়ার, পাবজিসহ বেশ কিছু গেম অ্যাপ বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, এসব গেমের প্রতি কারণে শিশু-কিশোর-তরুণরা আসক্ত হয়ে পড়েছে। ফলে পড়াশোনায় নেতিবাচক প্রভাব তো পড়ছেই, সেই সঙ্গে মানসিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে জানা গেছে, গেম বন্ধ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো সুপারিশ আসেনি। মন্ত্রণালয় থেকে এ ধরনের নির্দেশনা আসলেই বিটিআরসি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।  

উল্লেখ্য, সম্প্রতি অনেক দেশেই ফ্রি ফায়ার ও পাবজি গেইম নিষিদ্ধ করার দাবি উঠেছে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.