Sunday, November 15, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক কুইজ প্রতিযোগিতা।

১১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস।

'আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু' শীর্ষক এ কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.