এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার সকালে ফেসবুকে জানানো হয় এই শুভেচ্ছা।
শুভেচ্ছাবার্তায় জানানো হয়, নতুন বছর হোক ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের বন্ধনে ভরা।
হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ুক সৌহার্দ্য ও মানবতার আলো।
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও গভীর হোক এই শুভ কামনার বার্তাও জানানো হয় শুভেচ্ছা বার্তায়।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: চীনা দূতাবাস