ফেব্রুয়ারি ১৬: সম্প্রতি অনেক দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ‘অশ্ব বর্ষ’ বা চীনা চান্দ্র নববর্ষ উদযাপন উপলক্ষ্যে চীনা জনগণকে অভিনন্দন জানিয়েছেন। এ লক্ষ্যে তাঁরা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কে বার্তা বা চিঠি পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট সি-কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গত বছর নতুন যুগে রাশিয়া-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সুষ্ঠু উন্নয়ন বজায় রেখেছে এবং ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। প্রধান সহযোগিতা প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এগিয়েছে, রাশিয়া ও চীন পারস্পরিক ভিসামুক্ত সুবিধা চালু করেছে এবং সফলভাবে ‘সাংস্কৃতিক বর্ষ’ আয়োজন করেছে। ২০২৬ সালে দুই দেশ যৌথভাবে ‘রাশিয়া-চীন শিক্ষা বর্ষ’ চালু করবে। তিনি চীনা জনগণের সুখ, স্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনা করেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা উভয় দেশের জনগণকে ঘোড়া বর্ষের সমৃদ্ধি ও শুভকামনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ব্রাজিল চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ অব্যাহত রাখতে এবং আরও ন্যায়সঙ্গত বিশ্ব ও টেকসই পৃথিবী গড়তে ‘ব্রাজিল-চীন অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গঠনে কাজ করতে ইচ্ছুক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্ট সি’র দূরদর্শী নেতৃত্বে চীন আধুনিকায়ন, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাকিস্তান প্রেসিডেন্ট সি’র প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতা অব্যাহতভাবে গভীর করবে।
তা ছাড়া নেপালের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ ও যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টসহ আরও অনেক দেশের নেতারা চীনা জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এবং শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিবও ফোন বা চিঠিতে চীনা জনগণের সুখ, শান্তি এবং চীনের অব্যাহত সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে প্রেসিডেন্ট সি-কে শুভেচ্ছা জানিয়েছেন।
লিলি/তৌহিদ/সুবর্ণা
বিদেশি নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের চীনা নববর্ষের শুভেচ্ছা
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.