এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে চীন আসছেন মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল ফ্রান্সিসকো চাপো। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোজাম্বিকের প্রেসিডেন্ট চীনে অবস্থান করবেন। সপ্তাহব্যাপী এই সফরে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্যিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া