এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতা চেক ছাড় করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের পর থেকে সংশ্লিষ্ট বণ্টনকারী ব্যাংকগুলো থেকে তারা এই ভাতা উত্তোলন করতে পারবেন।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে ১৩ এপ্রিল স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২ অনুযায়ী চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ১৫ এপ্রিলের পর নিজ নিজ ব্যাংক শাখা থেকে সহজেই বৈশাখী ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।