Friday, November 20, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

মোবাইল কলরেট বাড়ছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
মোবাইল কলরেট বাড়ছে

সামনের অর্থবছর থেকে মোবাইল কলরেট বাড়ছে। ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। বাজেট পাশ হওয়ার পর থেকেই মোবাইলে কথা বলার খরচ বাড়বে।

দেশে করোনা ভাইরাসের ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ পরিস্থিতিতেও টেলিকম খাতের অবস্থা অনেক ভালো। ফোনে ও ইন্টারনেটের ব্যবহার বাড়ার কারণে টেলিকম খাতে আয় বেড়েছে। তাই এই খাত থেকে বিপুল পরিমান শুল্ক সংগ্রহের লক্ষ্যে মোবাইল ফোনের কলরেট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।

দেশে মোবাইল ফোনের কল রেটে বর্তমানে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আগামী মাসে সেটি ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার চিন্তাভাবনা করছে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, ভ্যাট বিভাগের সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট আদায় করা তিনটি খাতের একটি মোবাইল অপারেটররা।

২০১৯-২০ সালের চলতি বাজেটেও মোবাইল ফোন কল রেট, সিম কার্ড ট্যাক্স, এবং এই সংক্রান্ত সেবায় শুল্ক বাড়ানো হয়েছিল। ফলে গত বছরই বেড়েছিল কল রেট।

২০১৮-২০১৯ সালের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর ৫ শতাংশ শুল্ক আরোপিত ছিল। ২০১৯-২০ সালের বাজেটে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এবার আগামী বাজেটে অথার্ৎ ২০২০-২১ সালের বাজেটে এই খাতে ১০ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।

বর্তমানে মোবাইল ফোনে কথা বলা এবং বার্তা পাঠানোয় খরচ হয় ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে মোট খরচ ২৭ দশমিক ৭৭ শতাংশ। ফলে ১০০ টাকা মোবাইল ফোনে রিচার্জ করলে সরকার ২২ টাকা কেটে নেয়। আগামী বাজেটে খরচটা আরো বাড়বে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.