এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন সফলভাবে লিচিয়ান-১ ওয়াই ১২ বাহক রকেট উৎক্ষেপণ করে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।
মঙ্গলবার বেইজিং সময় দুপুর ১২টা ৩ মিনিটে উত্তর-পশ্চিম চীনের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবনী পরীক্ষামূলক অঞ্চল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর রকেটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে আটটি স্যাটেলাইট স্থাপন করে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া