এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
সোমবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
লি ছিয়াং জানান, ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সংযুক্ত আরব আমিরাত চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখবে।
চীনের প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সবার স্বার্থে গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সংলাপ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া