শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২৯ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ ২০২০ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। শুরু থেকে দফায় দফায় ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। সর্বশেষ আজ ছুটির এই মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করার ঘোষণা এলো।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় পর্যন্ত দেশের প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে কোচিং সেন্টারও বন্ধ থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরস্পর আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.