জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) সরকারি বিনিয়োগ তহবিলের বরাদ্দ, মূল্যায়ন ও ব্যবস্থাপনা উন্নত করতে একটি পরীক্ষামূলক বিধিমালা জারি করেছে। সোমবার প্রকাশিত এই নীতিমালার লক্ষ্য হলো জাতীয় কৌশল বাস্তবায়নে সরকারি বিনিয়োগ তহবিলকে আরও কার্যকরভাবে ব্যবহার করা, এবং উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমে গতি আনা।
এনডিআরসি জানায়, নতুন বিধিমালায় বরাদ্দ মূল্যায়নের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সরকারি বিনিয়োগ তহবিলগুলো জাতীয় শিল্পনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিল্পব্যবস্থার উন্নয়নে সহায়তা করতে পারে।
এতে আরও রয়েছে, নতুন মানের উৎপাদন সক্ষমতা গড়ে তোলা, প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণার ফল বাণিজ্যিকীকরণ, দীর্ঘমেয়াদি বা ‘পেশেন্ট ক্যাপিটাল’ সরবরাহ এবং জনকল্যাণ বৃদ্ধিতে ভূমিকা রাখা।
এ ছাড়া আঞ্চলিক উন্নয়ন কৌশল, অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ ক্ষেত্র, উৎপাদন সক্ষমতার দক্ষ ব্যবহার এবং নীতি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই দিনে এনডিআরসি ও আরও তিনটি সরকারি বিভাগ যৌথভাবে আরেকটি নথি প্রকাশ করেছে, যেখানে সরকারি বিনিয়োগ তহবিলের পরিকল্পনা ও বরাদ্দের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এসব তহবিলকে স্টার্টআপ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের বিনিয়োগ, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং ‘হার্ড টেকনোলজি’-তে গুরুত্ব দিতে হবে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিনহুয়া
সরকারি বিনিয়োগ তহবিল মূল্যায়নে নতুন বিধিমালা চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.