এপ্রিল ২: বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালীর চলাচল নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, প্রণালীটি কত দ্রুত শান্তিপূর্ণ, স্থিতিশীল অবস্থায় ফিরে স্বাভাবিক যাতায়াত শুরু করা যাবে, সে বিষয়ে সব পক্ষই গভীর উদ্বিগ্ন।
তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যত দ্রুত সম্ভব অঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধ করা। শুধুমাত্র এ পদক্ষেপের মাধ্যমেই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা সম্ভব। আন্তর্জাতিক সমাজও এই পরিস্থিতির প্রত্যাশা করছে, এ লক্ষ্যে সব পক্ষেরই বাধানিষেধ প্রচেষ্টা চালানো উচিত। চীনও এই ব্যাপারে অব্যাহত ভূমিকা রাখতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি