এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: হাঙ্গেরির সাধারণ নির্বাচনে পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন 'তিসা' পার্টি নিরঙ্কুশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে হাঙ্গেরির নতুন সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে বেইজিং।
সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এই ঘোষণা দেন।
হাঙ্গেরির নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসা পার্টির এই জয়ে চীন অভিনন্দন জানাচ্ছে। আমরা হাঙ্গেরির সঙ্গে বিদ্যমান বন্ধুত্বকে অত্যন্ত মূল্য দিই। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং রাজনৈতিক আস্থা ও ব্যবহারিক সহযোগিতা প্রসারে আমরা প্রস্তুত।
হাঙ্গেরির ন্যাশনাল ইলেকশন অফিস থেকে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, গত রোববারের নির্বাচনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর করবানের ক্ষমতাসীন জোটকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী দল 'তিসা'।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি