Saturday, May 30, 2026
Live
খবর
Verified
1 min read

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক' পাচ্ছেন ১৭২ মেধাবী শিক্ষার্থী

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক' পাচ্ছেন ১৭২ মেধাবী শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থী । বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউজিসি থেকে জানা গেছে, এ বছর (২০২০) সরকারি ও বেসরকারি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। তাদের মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী। নির্বাচিত বিজয়ীদের মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুইজন রয়েছেন। ২০১৭ সালে ২৬৫ জনের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হলেও এবার এ সংখ্যা কমানো হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন উপস্থিত থাকবেন। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া ইউজিসি’র সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাগত বক্তব্য রাখবেন।

জানা গেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান এবং সাবেক সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালের মেধাবী শিক্ষার্থীদেরকে ভালো ফলাফলে উৎসাহ জোগাতে ২০০৫ সাল থেকে প্রতি বছর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেওয়া হচ্ছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.