Friday, November 13, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ-প্রতিষ্ঠান বন্ধ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ-প্রতিষ্ঠান বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত এসব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ (১৯ মার্চ ২০২০) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানসমূহকে উদ্দেশ্য করে বলা হয়েছে- বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার এবং স্বাস্থ্য ঝুকির কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার ইতিমধ্যে আগামী ৩১ শে মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ সময়ে সংশ্লিষ্ট কলেজসমূহের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য নিয়মাবলী ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের স্ব-শরীরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে প্রয়োজনে অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.