২০২১ সালের প্রথম দিন অর্থাৎ বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু করেছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো। করোনার কারণে অন্যান্য বছরের মতো এ বছর একই দিন সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়নি। ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ১২ দিনে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।
প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশব্যাপী বই উৎসব অনুষ্ঠিত হয়। করোনার কারণে বই উৎসবের আনুষ্ঠানিকতা ও গণ উপস্থিতি বর্জন করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বই উৎসব উদ্বোধন করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল থেকে সব বিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়।
১ জানুয়ারি ২০২১ (শুক্রবার) সকাল থেকে রাজধানীসহ সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থীরা প্রথম দিন নতুন বই পায়নি, তাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে নতুন বই দেওয়া হবে।
নতুন বই বিতরণ শুরু
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.