গাজীপুর প্রতিনিধি: "ঐক্য, সেবা,প্রগতি এবং একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান, সেবাই আমাদের লক্ষ্য"এই শ্লোগানে এগিয়ে চলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় পেশাজীবী কল্যাণ পরিষদ রাওনাট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসচ্ছল পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার রাওনাট বাজারস্থ রয়েল কিন্ডারগার্টেন স্কুল মাঠে তিনশো এর অধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: হাদিস উল্লাহ বেপারী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য মো: জালাল উদ্দিন, মো: আব্দুল হামিদ আকন্দ, মো: তাজউদ্দিন আহমেদ, জয়নাল আবেদীন শেখ, আকরাম হোসেন সরকার, মো: মাসুম সরকার, পেশাজীবী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: মামুন মোল্লা, সহ-সভাপতি মো: হাসমত উল্লাহ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল, গোলাম মাহমুদ মোস্তফা, শফিকুল ইসলাম আঙ্গুর, সাংবাদিক নূরুল আমিন সিকদার, রিপোর্টার্স টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ এবং পেশাজীবী কল্যাণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের সকল সদস্যরা।