বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা কী কী

বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা কী কী
বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা কী কী
বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়। চলুন এই টেস্টগুলো সম্পর্কে জানি-
 
i) CBC (Complete Blood Count)
রক্তের নমুনা নিয়ে এই পরীক্ষা করা হয়। রক্তস্বল্পতা, সংক্রমণ, রক্তের কণিকার অবস্থা ও সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়নে এটি ব্যবহৃত হয়।
ii) FBS / RBS (Fasting / Random Blood Sugar)
রক্তের মাধ্যমে শর্করার মাত্রা পরীক্ষা করা হয়—খালি পেটে (FBS) বা যেকোনো সময়ে (RBS)। ডায়াবেটিস আছে কি না বা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে আছে কিনা তা জানার জন্য করা হয়।
iii) HBsAg
রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতি নির্ণয় করা হয়।লিভার সংক্রমণ ও হেপাটাইটিস বি রোগ শনাক্তে এটি গুরুত্বপূর্ণ।
iv) VDRL
রক্ত পরীক্ষা করে সিফিলিস রোগ আছে কি না তা নির্ণয় করা হয়।VDRL টেস্ট নিয়মিতভাবে চাকরির মেডিকেল পরীক্ষা, বিবাহ-পূর্ব স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভাবস্থায় করা হয়, যাতে সংক্রমণ দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা যায়।
v) HIV Test
রক্তের নমুনা ব্যবহার করে HIV ভাইরাস শনাক্ত করা হয়।এইডস সংক্রমণ নির্ণয় ও সংক্রমণ প্রতিরোধের জন্য এটি জরুরি।
vi) Blood Grouping & Rh Typing
রক্ত পরীক্ষা করে ABO গ্রুপ ও Rh ফ্যাক্টর নির্ধারণ করা হয়।রক্ত সঞ্চালন, গর্ভাবস্থা ও জরুরি চিকিৎসার জন্য এটি প্রয়োজনীয়।
vii) ECG (Electrocardiogram)
বুকে ও হাতে ইলেকট্রোড লাগিয়ে হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয়।হার্টের ছন্দ, ব্লক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি নির্ণয়ে ব্যবহৃত হয়।
viii) Chest X-ray (P/A View)
বুকের এক্স-রে ছবি তোলা হয় (পেছন থেকে সামনে ভিউ)।ফুসফুস, হৃদপিণ্ড, টিবি বা নিউমোনিয়ার মতো সমস্যা শনাক্তে সাহায্য করে।
ix) Ophthalmological Test
চোখের দৃষ্টি, রঙ চেনার ক্ষমতা ও চোখের স্বাস্থ্যের পরীক্ষা করা হয়।দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কি না এবং চোখের রোগ নির্ণয়ে এটি করা হয়।
x) Urine R/E (Routine Examination)
প্রস্রাবের নমুনা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।কিডনি, সংক্রমণ, ডায়াবেটিস বা ইউরিনারি সমস্যার প্রাথমিক ধারণা দেয়।
xi) Urine for Dope Test
প্রস্রাবের মাধ্যমে মাদক বা নি*ষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পরীক্ষা করা হয়।চাকরি, খেলাধুলা বা আইনি প্রয়োজনে মাদক সেবন শনাক্তে ব্যবহৃত হয়।
সাধারণত টেস্টগুলো সরকারি হাসপাতাল থেকে করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
 
🖋️ রায়হান আতাহার
সহকারী কমিশনার (সুপারিশপ্রাপ্ত)
৪৪তম বিসিএস প্রশাসন।

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.