Saturday, November 14, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

মার্কেন্টাইল ব্যাংক বৃত্তি-২০১৯

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
মার্কেন্টাইল ব্যাংক বৃত্তি-২০১৯

"মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৯" বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের মতো এ বছরও (২০২০) শিক্ষাবৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক। এ বৃত্তির আওতায় ২০১৯ সালে জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।

আবেদনের যোগ্যতা :
১. প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৭০ হাজার টাকারও কম হতে হবে।
২. জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ থাকতে হবে।
৩. অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা উৎস থেকে প্রার্থী বৃত্তি পেয়ে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪. প্রার্থী প্রতিবন্ধী হলে তার জন্য উপরোক্ত শর্তাবলী শিথিলযোগ্য। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বৃত্তির পরিমাণ : জেএসসি বা সমমান স্তরে বৃত্তির পরিমাণ মাসে ১ ,০০০ টাকা; এসএসসি বা সমমানের ক্ষেত্রে মাসে ১,২৫০ টাকা এবং এইচএসসি বা সমমানের ক্ষেত্রে মাসে ১,৭৫০ টাকা। বৃত্তির মেয়াদ ১ বছর (এককালীন প্রদেয়) ।

আবেদনপত্র : মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯ এর আবেদনপত্র পাওয়া যাবে যেখানে : মার্কেন্টাইল ব্যাংকের ওয়েবসাইট- www.mblbd.com/download/Application%20form%20%20for%20Scholarship-2019.doc

আবেদন পাঠানো ঠিকানা : আবেদনপত্র ওপরের লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখা ব্যবস্থাপকের কাছে বা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ডাকযোগে পাঠাতে হবে। প্রধান কার্যালয়ের ঠিকানা : প্রধান কার্যালয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট, ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

বিস্তারিত জানতে মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯ এর বিজ্ঞপ্তি দেখুন- http://www.mblbd.com/download/Circular_Scholarship_2019.jpg

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯
মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.