Wednesday, September 16, 2026
Live
খবর
Verified
1 min read

অফিস সময় পরিবর্তন স্থায়ী নয়

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.4 (5)
অফিস সময় পরিবর্তন স্থায়ী নয়

অফিস সময় পরিবর্তন করার পর নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ব্যাংক কার্যক্রম পরিচালনা হচ্ছে ২৪ আগস্ট ২০২২ থেকে। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, অফিস সময় পরিবর্তনের এই চলমান সিদ্ধান্ত স্থায়ী নয়, যখন দিনের আলো কমে আসবে তখন অফিসের সময় পরিবর্তন করার কথা বিবেচনা করা হবে।

২৪ আগস্ট তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোর (ডে লাইট) পর্যাপ্ত ব্যবহার করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত অফিসের সময় আপাতত পরিবর্তন হবে না।

তিনি আরো জানান, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও নানা পদক্ষেপের অংশ হিসেবে কর্মঘণ্টার (অফিস কার্যক্রমের সময়) পরিবর্তন এনেছে। ভবিষ্যতে বিদ্যুৎ সংকট যাতে নিয়ন্ত্রণহীন না হয়, সেই জন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে জুলাই (২০২২) থেকে নেয়া সরকারের পদক্ষেপ কাজে দিয়েছে। খাদ্য সরবরাহ ও উৎপাদন ঠিক রাখতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার।

নতুন অফিস সময়

২৪ আগস্ট ২০২২ (বুধবার) থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে, সেগুলোর কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম চলমান থাকবে।

ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা

ব্যাংক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.