Friday, June 12, 2026
Live
খবর
Verified
6 min read

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [১১৬ কনস্টেবল পদ]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [১১৬ কনস্টেবল পদ]

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স ৪ ক্যাটাগরির কনস্টেবল পদে মোট ১১৬ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে সরাসরি বাছাই পরীক্ষার মাধ্যমে। বাছাই পরীক্ষার নির্ধারিত দিন আবেদন ফি জমার ট্রেজারি চালানের মূলকপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। বিস্তারিত এই পোস্টে ও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান : আর্মড পুলিশ ব্যাটালিয়ন
পদের নাম :কনস্টেবল (বাবুর্চি/দর্জি/পরিচ্ছন্নতাকর্মী/বুটমেকার)
চাকরির ধরন :সরকারি চাকরি
বেতন :৯,০০০-২১,৮০০ টাকা (১৭তম গ্রেড)
বাছাই পরীক্ষার তারিখ : ২৯ জানুয়ারি ২০২৩ সকাল ৯টা
APBN job circular 2022 / এপিবিএন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন

১. পদের নাম : কনস্টেবল (বাবুর্চি)

  • পদ সংখ্যা : ৭৩ টি।
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান।
  • বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০ টাকা (১৭তম গ্রেড)।

২. পদের নাম : কনস্টেবল (দর্জি)

  • পদ সংখ্যা : ৬টি।
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (১৭তম গ্রেড)।

৩. পদের নাম : কনস্টেবল (পরিচ্ছন্নতাকর্মী)

  • পদ সংখ্যা : ২৯টি।
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (১৭তম গ্রেড)।

৪. পদের নাম : কনস্টেবল (বুটমেকার)

  • পদ সংখ্যা : ৮টি।
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান।
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (১৭তম গ্রেড)।

নিয়োগ পরীক্ষা পদ্ধতি

প্রার্থী বাছাই বা নির্বাচন করা হবে পর্যায়ক্রমে শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে।

বাছাই / নিয়োগ পরীক্ষার তারিখ, স্থান ও কাগজপত্র

  • তারিখ : বাছাই পরীক্ষার তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ ও সময় সকাল ৯টা। বাছাই পরীক্ষার দিন প্রার্থীদের দরকারি কাগজপত্র ও আবেদন ফি জমার মূলকপি সঙ্গে নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স (উত্তরা, ঢাকা)-এ উপস্থিত হতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এবং যাবতীয় তথ্য যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে।
  • স্থান : আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠ (এপিবিএন মাঠ), উত্তরা, ঢাকা।

আবেদনের শর্ত

  • ১. ক. আগ্রহী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সনদপত্র, ৮ম শ্রেণি/ জেএসসি পাশের মূল সনদপত্র এবং মূল সনদপত্রের ফটোকপি (একজন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত),
  • খ) জেলার স্থায়ী বাসিন্দা /জাতীয়তার প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/কমিশনার/ওয়ার্ড কাউন্সিলর/ হেডম্যান (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব।
  • গ) চারিত্রিক সনদপত্র, ঘ) জন্ম নিবন্ধন সনদপত্র, ও) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি,
  • চ) প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি সংগে আনতে হবে। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে সে ক্ষেত্রে প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং সত্যায়িত ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সংগে আনতে হবে,
  • ছ) এছাড়াও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

  • ২. সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি এবং সত্যায়িত ফটোকপি সংগে আনতে হবে।
  • ৩. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্ত বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ / প্রত্যয়নপত্র ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • ৪. নির্ধারিত তারিখ ও সময়ে আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে প্রয়োজনীয় কাগজ ও কলমসহ হাজির থাকতে হবে।

  • ৫. অতিরিক্ত আইজি এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকার বরাবরে পরীক্ষার ফি বাবদ ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ১০০ টাকা (অফেরৎযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে যথাযথভাবে জমাপূর্বক ট্রেজারি চালানের মূলকপি সংগে আনতে হবে।
  • ৬. উপরে বর্ণিত পদে প্রার্থী নির্বাচনের জন্য শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭. উপরে বর্ণিত পদের জন্য বাছাইকৃত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশনের পর শিক্ষানবিস ট্রেডম্যান কনস্টেবল হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্ধারিত দিনে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যে কোন পুলিশ ট্রেনিং সেন্টারে প্রেরণ করা হবে।

  • প্রশিক্ষণকেন্দ্রে প্রথম ৩ মাস মৌলিক প্রশিক্ষণ এবং অবশিষ্ট ৩ মাস – ট্রেডের পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে।
  • প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক-পরিচ্ছেদ, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা পাবেন।
  • এ ছাড়াও প্রতিমাসে ৫০০ টাকা হারে ভাতা পাবেন। উল্লেখ, ভেরিফিকেশন ফরমে কোন তথ্য গোপন বা কোন মিথ্যা তথ্য প্রদান করা হলে তাকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে না।

  • ৮. সফলতার সাথে ৩ মাস মৌলিক প্রশিক্ষণ এবং ৩ মাস পেশাগত প্রশিক্ষণ গ্রহণ শেষে এপিবিএন এর শূণ্য কোটায় স্ব-স্ব ট্রেডে নিয়োগ লাভ করবেন এবং সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
  • ৯. নিয়োগপ্রাপ্ত ট্রেডম্যান কনস্টেবলদেরকে প্রশিক্ষণ সমাপ্তির পর এপিবিএনসমূহের যেকোন ইউনিটে ট্রেড কনস্টেবল এর শূন্যপদের বিপরীতে যোগদানের জন্য আদেশ প্রদান করা হবে।
  • ১০. উক্ত ট্রেডপদে নিয়োগপ্রাপ্ত সদস্যগণ ২ বছর মেয়াদি শিক্ষানবিসকাল সফলভাবে সম্পাদনের পর যা পদে স্থায়ী করা হবে।

  • ১১. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পুরণকৃত চিকিৎসার।
    ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation -এ অংশগ্রহণ করতে হবে।
  • কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ১ বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় বাস্থ্য পরীক্ষার কোন আবেদন বিবেচিত হবে না।
    স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে।
  • পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বলে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না।
  • ১২. সরকারী নীতিমালা মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

সাধারণ নির্দেশনাবলী

  • (ক) কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে।
  • (খ) শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে বা তদন্ত পরবর্তীতে কোন বিরুপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি /চাকরিচ্যুত / চাকুরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • (গ) মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে তাদের পিতা/মাতা/পিতামহ / মাতামহের অনুকূলে দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি /চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী কর্তৃক দখলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে জাল / ভূয়া প্রমানিত হলে তাহা পুণ:যাচাইয়ের কোন সুযোগ থাকবে না।
  • (ঘ) ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা বিলম্বে হাজির কিংবা মিথ্যা তথ্য সম্মলিত দাখিলকৃত কাগজপত্রাদি বাতিল বলে গণ্য হবে।

  • (ঙ) কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন প্রার্থীর নিয়োগ ও আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • (চ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / Armed police battalion (APBN) job circular 2022

আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Armed police battalion job circular 2022 - APBN job circular 2022 pdf
আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Armed police battalion job circular 2022

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.