Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

১৭ মার্চ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেশের ১৭ মার্চ ২০২৩ তারিখ (শুক্রবার) সব সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১২ মার্চ ২০২৩ তারিখ (রবিবার) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠানে ওড়াতে হবে জাতীয় পতাকা

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ শুক্রবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে। ’

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.