Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির অযোগ্য শিক্ষার্থীদের তালিকার নির্দেশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির অযোগ্য শিক্ষার্থীদের তালিকার নির্দেশ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির অযোগ্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণের তালিকা তৈরী করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৩ সালের ৭ম থেকে ১০ম এবং ১২শ শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ বাছাই প্রক্রিয়া চলবে।

২৭ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এতে সই করেছেন ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩ সালের উপবৃত্তি প্রাপ্ত ৭ম থেকে ১০ম শ্রেণি এবং ১২শ শ্রেণিতে ৪৫ শতাংশর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫ শতাংশর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/১০ম/১২শ, বিবাহিত ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩ সালের ৭ম থেকে ১০ম শ্রেণি এবং ১২শ শ্রেণির জানুয়ারি-জুন/২০২৩ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে উপরোক্ত এক বা একাধিক কারণে অযোগ্য শিক্ষার্থীদের এইচএসপি-এমআইএস-এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ কার্যক্রম আগামী ৭ মে ২০২৩ তারিখের মধ্যে আবশ্যিকভাবে সম্পূর্ণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন শিক্ষার্থীদের অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করার নিয়মাবলী

  • ১. এইচএসপি-এমআইএস এর ইউআরএল (লিংক) : hsp.pmeat.gov.bd/HSP-MIS/login
  • ২. মেনুবার ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করুন;
  • ৩. ‘শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন’ বাটনে ক্লিক করুন;
  • ৪. ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন;
  • ৫. যে সব শিক্ষার্থী অযোগ্য হবে তাদের ‘সম্পাদন’ (কলম আইকন) বাটনে ক্লিক করুন;
  • ৬. ‘শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস’ অপশনে ড্রপডাউন বক্সে ‘নিষ্ক্রিয়’ অপশন সিলেক্ট করুন;
  • ৭. স্ট্যাটাস পরিবর্তনের কারণ যেমন- ৪৫ শতাংশর নিচে কম নম্বর প্রাপ্তি, ৭৫ শতাংশর নিচে ক্লাসে উপস্থিতি, শেষ একাডেমিক স্তর ৮ম/৯ম/১০ম, বিবাহিত অথবা অন্যান্য নির্বাচন করতে হবে।
  • ৮. পরবর্তীতে মন্তব্যের ঘরে নিস্ক্রিয়করণের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।
  • ৯. সর্বশেষ ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কর্তৃক অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণের বিষয়টি নিশ্চিতকরণে নিবিড় মনিটরিং করবেন। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণে ব্যর্থ হলে অথবা কোনো অযোগ্য শিক্ষার্থীদের নিষ্ক্রিয়করণে ব্যর্থ হলে অথবা কোনো অযোগ্য শিক্ষার্থী উপবৃত্তি পেলে সৃষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.