Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ২০২২ pdf

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ২০২২ pdf

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা (২০২২) দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষা, শেষ হবে ৩০ ডিসেম্বর ২০২১। সব সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে হবে।

 সকাল ১১টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ১০টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ। সকাল ১১টায় বহুনির্বাচনি উত্তরপত্র বিতরণ। সকাল ১১টা ২০ মিনিটে বহুনির্বানি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। দুপুর ২টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে— দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ। দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। দুপুর ২টা ২০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

পাবলিক পরীক্ষাউচ্চমাধ্যমিক / এইচএসসি পরীক্ষা ২০২২
বোর্ড সমূহসাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা বোর্ড - রাজশাহী বোর্ড - যশোর বোর্ড - কুমিল্লা বোর্ড - চট্টগ্রাম বোর্ড - বরিশাল বোর্ড - সিলেট বোর্ড - দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ড )
পরীক্ষা শুরু ৬ নভেম্বর ২০২২ থেকে
তত্ত্বীয় পরীক্ষা শেষ ১৩ ডিসেম্বর ২০২২
ব্যবহারিক পরীক্ষার তারিখ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০২২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা ২০২২

এইচএসসি পরীক্ষার নোটিশ ২০২২ :

  • ১। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • ২। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ৩। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

(ক) সকাল ১১.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে :

  • সকাল ১০.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ ।
  • সকাল ১১.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ ।
  • সকাল ১১.২০ মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।

খ. দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে :

  • দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ ।
  • দুপুর ০২.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ ।
  • দুপুর ০২.২০ মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।

  • ৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • ৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।

  • ৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। (কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না)।
  • ৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

  • ৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
  • ৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

  • ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • ১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২২

[video]

https://www.youtube.com/watch?v=mrpu3peQsSk
hsc exam routine 2022

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.