Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

এইচএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এইচএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে

এসএসসি রেজাল্ট ২০২১ কবে দিবে, জানা গেছে সর্বশেষ তথ্য। ২০২১ সালের এইচএসসি ফলাফল ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশ  করা হবে । বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১০ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এইচএসসি রেজাল্ট ২০২১

পরীক্ষা :এইচএসসি / সমমান ২০২১
ফলাফলের তারিখ :১৩ ফেব্রুয়ারির ২০২২
পরীক্ষার্থী সংখ্যা :১৩ লাখ ৯৯ হাজার+
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হবেন।

করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর ২০২১।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু করা হচ্ছে। নতুন পদ্ধতিতে এ বছরের পরীক্ষা হওয়ায় ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ব্যাপারে ১১ জানুয়ারি বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায়, সে লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।

তবে এইচএসসি পরীক্ষার্থীদের ৩টি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ৬টি। তাই কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছে এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.