Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

একুশে পদক-২০২০ পাওয়া ২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
একুশে পদক-২০২০ পাওয়া ২১ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক একুশে পদক-২০২০ পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।

৫ ফেব্রুয়ারি (বুধবার) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করে।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।

একুশে পদক পেলেন যারা :

  • ভাষা আন্দোলন : মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)
  • শিল্পকলা (সংগীত) : বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক।
  • শিল্পকলা (নৃত্য) : মো. গোলাম মোস্তফা খান।
  • শিল্পকলা (অভিনয়) : এম এম মহসীন।
  • শিল্পকলা (চারুকলা) : অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।
  • মুক্তিযুদ্ধ (মরণোত্তর) : মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।
  • সাংবাদিকতা : জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।
  • গবেষণা : ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।
  • শিক্ষা : অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
  • অর্থনীতি : অধ্যাপক ড. শামসুল আলম।
  • সমাজসেবা : সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
  • ভাষা ও সাহিত্য : ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।
  • চিকিৎসা : অধ্যাপক ডা. সায়েবা আখতার।
  • গবেষণা (প্রতিষ্ঠান) : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.