Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২২

এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশকরণের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২-এর ফলাফল ৫ জুন ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে।

এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে এমপিও ও নন-এমপিও পদে শিক্ষক নিয়োগের জন্য গত ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত গণ বিজ্ঞপ্তি ২০২২-এর আওতায় প্রার্থী নির্বাচনের ফলাফল এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফলাফল পাওয়া যাবে http://ngi.teletalk.com.bdwww.ntrca.gov.bd ওয়েবসাইটে।

নির্বাচিত প্রার্থীদের কাছে ফলাফল সংক্রান্ত এসএমএস পাঠানো হয়েছে বলে এনটিআরসিএ'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা গেছে, মোট সাড়ে ২২ হাজার শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের এবং ৭ হাজারের বেশি পদে তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হয়েছে।

বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার পদের জন্য নিবন্ধিত প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন।

বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে, ১৫ হাজার ১৬৩ পদের জন্য আবেদন নেওয়া হয়েছিল। ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। এর মধ্যে এমপিও পদ ছিল ১২ হাজার ৮০৭টি ও ননএমপিও পদ ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন করা হয়েছে।

NTRCA result related circular 2022 pdf link : http://www.ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/3f33bfdf_8214_4e3f_96d5_abb95f98ef37/2022-06-05-07-40-1d175c9b55cee202c9dcf985110e90c9.pdf

NTRCA result 2022

ntrca result circular 2022
এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২২

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.