Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে। ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে সব বিষয়ে। করোনার সংক্রমণের কারণে বিগত কয়েক বছর পরীক্ষা ছাড়া (শ্রেণি মূল্যায়ন/অটো পাসের মাধ্যমে) কিংবা পরীক্ষা হলেও সব বিষয়ে হয়নি। তবে আগামী বছর স্বাভাবিক সময়ের মতোই পুরোদমে সব বিষয়ের পরীক্ষা হবে।

তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে (সংক্ষিপ্ত সিলেবাসে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা ১ মাস পেছাতে পারে

স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এ অবস্থায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে এক মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে।

অন্যদিকে এইচএসসি পরীক্ষা এপ্রিলের গোড়ায় শুরু না হয়ে মাসখানেক পেছাতে পারে। এসএসসি পরীক্ষা প্রথম দিনে গত বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার সাংবাদিকদের পরীক্ষার সময় নিয়ে এসব কথা বলেন।

বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে
আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি : ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে - education board notice 2022


আরো পড়ুন :
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.