Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২২

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কবে, জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রস্তুতি চলছে। ২৮ নভেম্বর ২০২২ তারিখে মধ্যে ফলাফল প্রকাশ হবে বলে নিশ্চিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার। ২১ নভেম্বর ২০২২ তারিখে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনাও ইতোমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এরপর সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। ইতোমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।

এসএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২২
পরীক্ষার্থী :২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ :১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2022

পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষা নেওয়া হয়।

এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি গ্রেডিং সিস্টেম

All education boards list

শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2022

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.